kolkata

3 years ago

CM pays tribute to rabindranath : রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর, ঠাকুরবাড়িতে মাল্যদান মন্ত্রী ফিরহাদ হাকিমের

CM Mamata banerjee pays tribute to rabindranath ( File Picture)
CM Mamata banerjee pays tribute to rabindranath ( File Picture)

 

কলকাতা, ৯ মে : জন্মজয়ন্তীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে টুইট করে মুখ্যমন্ত্রী শ্রদ্ধার্ঘ্য বার্তায় জানিয়েছেন, "গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। সাহিত্য ও শিল্পে তাঁর মহান অবদান আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে রূপ দিয়েছে এবং বিশ্বজুড়ে অনেককে অনুপ্রাণিত করেছে। তাঁর শিক্ষা ও দর্শন আমাদের সকলকে পথপ্রদর্শন করে চলুক।

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে এদিন সকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ তথা কোলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়, কলকাতা পৌরসভার মেয়র পারিষদ সদস্য দেবাশীষ কুমার প্রমুখ। এদিন সকালে কলকাতার টাউন হলেও কবিগুরুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান ফিরহাদ হাকিম।


You might also like!