Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

kolkata

1 year ago

Fire in a Truck:চিপসবোঝাই লরিতে অগ্নিকাণ্ড,টোটোর ব্যাটারিতে বিস্ফোরণ জেরে ধরল আগুন,ঘটনাস্থলে দমকল

Fire in a Truck
Fire in a Truck

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃসাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই আস্ত একটি লড়ি। আগুনে ভস্মীভূত একটি পিক-আপ ভ্যান এবং একটি টোটোও। ঘটনায় গুরুতর আহত ১ জন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। বুধবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাবলা ১২ নম্বর জাতীয় সড়কের উপর।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সাতসকালে ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর থানার বাবলায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর। এ দিন সকালে জাতীয় সড়কের অদ্বৈত পাঠ সংলগ্ন এলাকায় দাঁড়িয়েছিল আরও একাধিক লরি। আচমকা একটি টোটো এসে একটি লরিতে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় টোটোয়। আগুন ছড়ায় লরিতেও। পাশের আরও একটি গাড়িতেও আগুন ধরে যায়। লরি-সহ তিনটি গাড়িই দাউদাউ করে জ্বলতে থাকে।

অগ্নিকাণ্ডে গুরুতর জখম টোটো চালককে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার খবর পেয়ে হাজির হয় দমকল ও পুলিশ। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ দিকে আগুন লাগার পরেই চিপস ও পাপড় বোঝাই গাড়ির চালক ও খালাসি সেখান থেকে চম্পট দেন। স্থানীয়দের প্রাথমিক অনুমান, টোটোর ব্যাটারি থেকেই আগুন লেগে থাকতে পারে। ঠিক কি কারণে আগুন লাগল, তা জানতে পুরো ঘটনার বিশদে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।


You might also like!