kolkata

3 years ago

Chief Minister's surprise visit to Nabanna:নবান্নে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

Chief Minister's surprise visit to Nabanna
Chief Minister's surprise visit to Nabanna

 

কলকাতা, ১৭ মে  : নবান্নে ফের সারপ্রাইজ ভিজিট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আচমকা পরিদর্শন করে কর্মীরা অফিসে এসেছেন কি না, কাজ ঠিক মতো হচ্ছে কি খোঁজ নিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

এদিন দুপুর ১২টা ১৫ নাগাদ আচমকা নবান্নে ভূমি সংস্কার ও অর্থদফতরে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার আচমকা পরিদর্শনে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব। প্রথমে ছয় তলায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ১২ তলায় অর্থ দফতরের যান তিনি। সেখানে অর্থ সচিবের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন। পাশাপাশি কর্মীদের পরিবার-পরিজনের কুশল সংবাদও জিজ্ঞেস করেন মুখ্যমন্ত্রী। তাঁদের ছেলেমেয়ে কেমন আছেন তাও জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে দফতরের কর্মীদের উপস্থিতির হার নিয়ে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। দফতরের সচিবের কাছ থেকে জানতে চান, ফাইল কেন এত জমে আছে। প্রসঙ্গত বকেয়া ডিএর দাবিতে এখনও লাগাতার আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। এর ফলে বিভিন্ন দফতরে কর্মীর অভাবে কাজ এগোচ্ছে না।

You might also like!