kolkata

2 years ago

Mamata Banerjee : পায়ের সমস্যা সামলে ৫০ দিন পর নবান্নে গেলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee (File picture)
Mamata Banerjee (File picture)

 

কলকাতা, ৩১ অক্টোবর : ৫০ দিন ছিলেন বিশ্রামে। কিছুটা সুস্থ হওয়ার পর বাড়ি থেকে বেরিয়ে নবান্নে গিয়ে কাজে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। এতদিন পর তিনি নবান্নে যাওয়ায় স্বভাবতই নিরাপত্তার কড়াকড়ি ছিল। তার উপর মুখ্যমন্ত্রীর পায়ে সমস্যা থাকায় তাঁর যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেই ব্যবস্থাও করা হয়েছিল।

সদ্যই গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর দায়িত্বে থাকা দফতর বণ্টনের বিষয় রয়েছে। এছাড়া আগামী মাসে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সূত্রের খবর, এসব নিয়ে আলোচনা ও প্রস্তুতির জন্য মঙ্গলবার থেকেই নবান্নে যাওয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী।

You might also like!