Breaking News
 
Abhishek Banerjee : এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার? শান্তিনিকেতন সংক্রান্ত নোটিসে রাজনৈতিক তোলপাড় Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের Jahangir Khan :ফলতায় বড় রাজনৈতিক মোড়! ভোটের লড়াই ছাড়লেন জাহাঙ্গির, তোপ বিরোধীদের Chicken neck : জাতীয় নিরাপত্তায় বড় পদক্ষেপ, চিকেনস নেকের গুরুত্বপূর্ণ জমি কেন্দ্রকে দিল রাজ্য সরকার Amit Shah : ‘মাওবাদীদের অস্তিত্ব শেষের পথে’, বস্তারে দাঁড়িয়ে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

 

kolkata

2 years ago

Suvendu Adhikari : মামলা প্রত্যাহার করে নিতে শুভেন্দুকে বললেন প্রধান বিচারপতি

Subhendu Adhikari (File Picture)
Subhendu Adhikari (File Picture)

 

কলকাতা, ২৮ আগস্ট  : সোমবার প্রধান বিচারপতির কড়া প্রশ্নের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী। তাঁকে সরাসরিই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি বললেন, ‘‘অবিলম্বে মামলা প্রত্যাহার করুন। না হলে মামলা খারিজ করে দেব।’’

ঘটনাটি আশ্চর্যজনক, কারণ শুভেন্দুবাবুর করা অনেক মামলাতেই প্রধান বিচারপতির নির্দেশ গিয়েছে তাঁর পক্ষে। পঞ্চায়েত থেকে শুরু করে জাতীয় পতাকা নিয়ে মামলা— কোনওটিতেই রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতার মামলা নিয়ে প্রশ্ন তোলেননি প্রধান বিচারপতি। বরং কোনও কোনও ক্ষেত্রে মামলাকে সমর্থনই করেছেন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর পরে এনআইএ তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা করেন শুভেন্দু। তাঁর দাবি, আরএসএফ (রেভলিউশনারি স্টুডেন্ট ফেডারেশন) নামে একটি সংগঠন রয়েছে যাদবপুরে। ওই সংগঠন বিরোধী দলনেতার উপরে আক্রমণ করেছে। কী ভাবে যাদবপুরে এই সংগঠন কাজ করছে, প্রশ্ন তুলে এনআইএ তদন্তের দাবিতে মামলা করেছিলেন শুভেন্দু। সোমবার সেই মামলার বক্তব্য শোনার পর পাল্টা প্রশ্ন তোলেন বিচারপতি।

আমি আজকাল অনেক ঘটনায় দেখেছি, সকালে সংবাদপত্র পড়ে মামলা দায়ের হয়ে গেল। তার পরই দ্রুত শুনানির আর্জি জানানো হচ্ছে। কেন এমন হবে?’’ এর পরেই বিচারপতির সংযোজন, ‘‘আমিও তো সংবাদপত্র পড়েই জানতে পেরেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে পুলিশ পদক্ষেপ করছে।’’

প্রধান বিচারপতি এর পর শুভেন্দুর আইনজীবীকে প্রশ্ন করেন, ‘‘মামলকারী কি এই ধরনের ঘটনার গুরুত্ব বুঝতে পারছেন? মামলা প্রত্যাহার করে নিন, না হলে খারিজ করে দেব।’’ উচ্চ আদালতের এই প্রশ্নের পর মামলা প্রত্যাহার করে নেন বিরোধী দলনেতা। তাঁর আইনজীবীরা আদালতে এর পরেই মামলা প্রত্যাহারের কথা জানিয়ে দেন।


You might also like!