Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

kolkata

1 year ago

Changes on UTS Mobile App:যাত্রী সুবিধার্থে ইউটিএস অ্যাপ-এ পরিবর্তন, যে কোনও স্থান থেকেই কাটা যাবে টিকিট

Kaushik Mitra, Chief Public Relations Officer, Eastern Railway
Kaushik Mitra, Chief Public Relations Officer, Eastern Railway

 

কলকাতা, ১৭ মে : বিনা টিকিটে রেল সফর বন্ধ করতে এবং পরিবেশ সুরক্ষার জন্য অনলাইনের মাধ্যমে পেপারলেস টিকিটিং ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে ট্রেনের সাধারণ শ্রেণীর যাত্রীদের জন্য ইউটিএস অন মোবাইল অ্যাপ-এর একটি গুরুত্বপূর্ণ পরির্বতন আনা হয়েছে। এই পরিবর্তনের ফলে যাত্রীরা এখন যে কোনও স্থান থেকেই নিজের গন্তব্যের টিকিট পেতে পারবেন, আগে এই অ্যাপে ২০ কিলোমিটারের সীমাবদ্ধতা ছিল।

অর্থাৎ, কোনও যাত্রী যদি কোনও স্টেশন থেকে ২০ কিলোমিটার দূরে থাকেন, তবেই তিনি ইউটিএস অন মোবাইল অ্যাপ-এর মাধ্যমে টিকিট নিতে পারতেন। এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ইতিমধ্যেই জানিয়েছেন, এই নিয়মের পরিবর্তন করা হয়েছে। তবে, শুধুমাত্র কোনও যাত্রী যদি প্লাটফর্মে থাকেন অথবা ট্রেনে ভ্রমণ করেন, তাহলে তিনি ইউটিএস অন মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইনে টিকিট কাটতে পারবেন না।


You might also like!