Breaking News

 

kolkata

3 years ago

SSC Scam : মানিক 'ঘনিষ্ঠ' তাপসকে ফের সিবিআই তলব

Tapas Mondal
Tapas Mondal

 

কলকাতা, ১২ জানুয়ারি : বিধায়ক মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডলকে বুধবারই নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ফের তাঁকে ডেকে পাঠাল সিবিআই।

শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় সম্প্রতি তাপসকে বেশ কয়েক বার ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। এই সংক্রান্ত ইডির মামলায় অভিযুক্ত হিসাবে নাম রয়েছে তাপসের। সিবিআইয়ের পাশাপাশি ইডিও তাপসকে জিজ্ঞাসাবাদ করে।

বৃহস্পতিবার তাপসকে তলব করা হয় বলে সিবিআই সূত্রে খবর। অনুমান করা হচ্ছে, নিয়োগ সংক্রান্ত যে সমস্ত দাবি তিনি সিবিআইয়ের কাছে করেছেন, সেই সংক্রান্ত নথি নিয়ে সিবিআই দফতরে আসতে পারেন তাপস। জেরায় এক যুব তৃণমূল নেতার বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের থেকে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগও এনেছিলেন তাপস। বলেছিলেন কিছু নথি দিয়েছেন। পরে আরও নথি দিতে পারেন।

এই ঘটনার তদন্তে নেমে ইডি বিধায়ক মানিক ভট্টাচার্যের পাশাপাশি তাপসেরও নাম জানতে পারে। যিনি নিজে ডিএলএড কলেজের অ্যাসোসিয়েশনের অন্যতম প্রধান পদে ছিলেন, এমনকি তাঁর নিজের বেশ কয়েকটি বেসরকারি কলেজও রয়েছে।

টেটের প্রশিক্ষণের ডিগ্রি, ডিএলএডের কলেজের থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাপসের বিরুদ্ধে। এই সমস্ত কলেজে নিয়ম এড়িয়ে অফলাইনে ভর্তির জন্য ছাত্রছাত্রীদের থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে।


You might also like!