kolkata

3 years ago

Mamata Banerjee Slamm CBI : মমতার ধরনার দিনেই বাড়ির বউমা-কে তলব কেন্দ্রীয় এজেন্সির

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বরাবরই স্বর চড়িয়েছে বাংলার নেত্রী।রাজনৈতি প্রতিহাংসা চরিতার্থ করতে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে বিজেপি কাজে লাগাচ্ছে বলে বারে বারে সরব হয়েছে বাংলার শাসকদলও। সোমবার ক্যাবিনেট বৈঠকেও তিনি  বলেছেন- ‘ইডি-সিবিআই তো আমার পিছনেও পড়ে রয়েছে। বাড়ির মেয়ে-বউদেরও নোটিস পাঠাতে শুরু করেছে।’ উল্লেখ্য, রাজ্যের একাদিক দুর্নীতি মামলার তদন্তভার সিবিআই, ইডি-র হাতে।  তার মধ্যেই কেন হঠাৎ মুখ্যমন্ত্রীর আশঙ্কা যে তাঁকে ও তাঁর পরিবারকে নিশানা করছে ইডি, সিবিআই।

কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে বুধবার থেকে টানা দু’দিন ধর্নায় বসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই আবার ধর্মতলায় ছাত্র যুবদের নিয়ে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা, অভিষেক স্বাভাবিকভাবেই সরব হবেন মোদী সরকারের বিরুদ্ধে। 

অন্যদিকে  বুধবারই রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে জেরার জন্য তলব করেছে ইডি। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের এক সদস্যা তথা কাউন্সিলরকেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নোটিস পাঠিয়ে ২৯ মার্চই তলব করেছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এহেন সময় নির্বাচন নিয়ে বঙ্গ রাজনীতিতে তুমুল চর্চা চলছে। তৃণমূলের দাবি, ষড়যন্ত্র করেই দিদির ধরনার দিন কাজরীকে হাজিরার নোটিস পাঠানো হয়েছে।সম্প্রতি ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়াল ওরফে জিট্টি ভাইয়ের বালিগঞ্জের বাড়ি ও দফতরে তল্লাশি চালিয়েছে ইডি। সূত্রের খবর, সেই তদন্তেই কলকাতা পুরসভার কাউন্সিলর তথা মুখ্যমন্ত্রী ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়েকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 

You might also like!