kolkata

2 years ago

Kolkata Metro Service: চন্দ্রযানের সাফল্যকে কুর্নিশ জানিয়ে নয়া টোকেন উদ্বোধন কলকাতা মেট্রোর

New Metro Token (Collected)
New Metro Token (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শহর জুড়ে উৎসবের আবহে কলকাতা মেট্রোর উদ্যোগে চালু হল নতুন টোকেন। মঙ্গলবার নতুন টোকেনের উদ্বোধন করেন চিফ অপারেশন ম্যানেজার সৌমিত্র বিশ্বাস। ইসরোর চন্দ্রযান ৩-এর সাফল্যকে উদযাপন করতেই নয়া উদ্যোগ কর্তৃপক্ষের। মেট্রোর তিনটি করিডোরের যেকোনও টিকিট কাউন্টার থেকে যাত্রীরা নয়া টোকেন সংগ্রহ করতে পারবেন। একই সঙ্গে বুধবার ইস্ট-ওয়েস্ট করিডোরে পরীক্ষামূলকভাবে কিউআর কোডযুক্ত কাগজের টিকিট চালু হওয়ার কথা।

কিউআর কোডযুক্ত কাগজের টিকিট চালু হওয়ায় অনেকেরই মনে প্রশ্ন তবে কি ইস্ট-ওয়েস্ট মেট্রোয় টোকেন জমানা শেষ? মেট্রো রেল সূত্রে খবর, যদি পরীক্ষা-নিরীক্ষা সফল হয়, তবে শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে দ্রুতই এই ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু হয়ে যাবে। আপাতত পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চলবে। তবে আপাতত কাউন্টার থেকে টোকেনও ইস্যু করা হবে।

উল্লেখ্য, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত পঞ্চমী এবং ষষ্ঠীতে ২৮৮টি স্পেশাল মেট্রো চলবে। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে চলবে ২৪৮টি মেট্রো। দশমীতে ১৩২টি মেট্রো চলবে। একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত ২৩৪টি মেট্রো চলাচল করবে। তবে প্রতিবারের মতো এবারও রাতভর ৫-৬ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো পরিষেবা।

You might also like!