kolkata

3 years ago

Naushad Siddiqui: নওশাদদের ধরপাকড়ে বিস্মিত কলকাতা হাই কোর্ট

Naushad Siddiqui
Naushad Siddiqui

 

কলকাতা, ২২ ফেব্রুয়ারি : ‘‘একটি কর্মসূচিকে কেন্দ্র করে এত জনকে গ্রেফতার করা হয়েছে?’’ নওশাদদের গ্রেফতারি সংক্রান্ত একটি মামলার শুনানিতে বুধবার কলকাতা হাই কোর্টের বেঞ্চ এই মন্তব্য করে।

রাস্তা বন্ধ করার অপরাধে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী-সহ ৮৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁরা এখনও পুলিশ হেফাজতেই রয়েছেন— জেনে বিস্মিত কলকাতা হাই কোর্ট।

গত ২১ জানুয়ারি ধর্মতলায় ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এর প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি ঘিরে বিক্ষোভের জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আইএসএফ কর্মীদের। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ বহু সমর্থককে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকে নওশাদ এবং আইএসফের ওই কর্মী সমর্থকেরা এখনও জেলেই রয়েছেন।

সম্প্রতি ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদকেও ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জেলে থাকার নির্দেশ দিয়েছে আদালত। এ ব্যাপারে হাই কোর্টে একটি মামলা রুজু হয়। বুধবার সেই মামলারই শুনানিতে ওই মন্তব্য করেন বিচারপতি।

বুধবার আদালতে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘একটি কর্মসূচিকে কেন্দ্র করে মহিলা-সহ ৮৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ৩২ দিনের বেশি সময় তাঁরা জেলে রয়েছেন।’’ মামলাটি ওঠে বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে। আইনজীবীর বক্তব্য শুনে বিচারপতির পর্যবেক্ষণ, ‘‘একটি কর্মসূচিকে কেন্দ্র করে এত জনকে গ্রেফতার করা হয়েছে?’’

একই সঙ্গে নওশাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে আদালত। আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ প্রসঙ্গে বিচারপতি বাগচী বলেন, ‘‘নেতার সংযত থাকা উচিত। তাঁর নেতৃত্বে কোনও বিশৃঙ্খলা না হয় সে দিকেও তাঁর নজর দেওয়া উচিত ছিল।’’


You might also like!