
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুভেন্দুর বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় মোট ছাব্বিশটি এফআইআর দায়ের করা হয়েছিল। এই সকল এফআইআরের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। আদালতের কাছে তাঁর আবেদন ছিল, হয় এফআইআরগুলি খারিজ করে দেওয়া হোক, নয়তো অভিযোগের তদন্ত করুক সিবিআই। সেই মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থারের পর্যবেক্ষণ-শুভেন্দু রাজ্যের বিরোধী দলনেতা। তিনি মানুষের ভোটে নির্বাচিত। পুলিশ নিজে অথবা অন্য কারও নির্দেশে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে জনগণের প্রতি বিরোধী দলনেতার কর্তব্য স্তব্ধ করার চেষ্টা করছে।
বৃহস্পতিবার হাই কোর্টে মামলার শুনানিতে কোর্ট তাঁর বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআরে স্থগিতাদেশ দিয়েছে। প্রসঙ্গত, শুভেন্দুকে রক্ষাকবচ দিয়েছিল আদালত। তার পরেও কী ভাবে এত এফআইআর তাঁর বিরুদ্ধে দায়ের হয়, সে বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি। রাজ্যের কাছে এ বিষয়ে হলফনামা তলব করেছে হাই কোর্ট। ৬ সপ্তাহের মধ্যে সেই হলফনামা জমা দিতে হবে বল্লে সূত্রের খবর।
