Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

Durga Puja 2023 : দুর্গাপুজোকে রাজনৈতিক প্রচারের হাতিয়ার করতে গোপন ছক বিজেপির

Bengal BJP Durga Puja 2023 (Symbolic Picture)
Bengal BJP Durga Puja 2023 (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলায় গেরুইয়া শিবিরের জনসংযোগ বাড়াতে এবার দুর্গাপুজোকে হাতিয়ার বানাতে চায় বঙ্গ বিজেপি। সূত্রের খবর, চন্দ্রযানের সাফল্য,  জি-২০ থেকে শুরু করে গ‌্যাসের দাম কমার বিষয়ে হোর্ডিং বানিয়ে বিভিন্ন জনবহুল এলাকায় বা পুজো মণ্ডপের সামনে টাঙানো হবে।প্রতিটা হোর্ডিংয়েই থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। মোদি সরকারের সাফল‌্য তুলে ধরতে এমন জায়গায় হোর্ডিং দেওয়ার কথা বলা হয়েছে, যাতে দর্শনার্থীদের সহজেই চোখে পড়ে। উল্লেখ্য, বৃহস্পতিবার কলকাতায় বিজেপির সাংগঠনিক বৈঠকেও পুজোর সময় এভাবে জনসংযোগ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। 

আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচার চালাতে হবে। বঙ্গ বিজেপিতেও এসেছে সেই নির্দেশ। এদিন ন‌্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে উত্তর কলকাতা ও দমদম লোকসভা এলাকার বিজেপির নেতা ও কর্মীদের নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী। পুজোর মরশুমে মোদির ছবি দেওয়া হোর্ডিং প্রতি বুথে কমপক্ষে তিনটি করে লাগানোর কথা বলেছেন ধর্মেন্দ্র।

গেরুয়া শিবির সূত্রে খবর, যারা বিজেপি নেতাদের নিয়ে দলের শর্ত মেনে পুজো করবে, সেইসব ক্লাব বা সংগঠনকে বিজেপির তরফে থেকে আর্থিক অনুদান দেওয়া হবে। এই আর্থিক অনুদানের ব‌্যবস্থা কেন্দ্রীয় নেতারা করবেন। আর্থিক অনুদান পাওয়ার ক্ষেত্রে বিজেপির তরফে শর্ত দেওয়া হচ্ছে ১) পুজোর কমিটিতে স্থানীয় পদ্মশিবিরের নেতাদের রাখতে হবে। ২) পুজো মণ্ডপের আশপাশ ও চত্ত্বর প্রধানমন্ত্রীর ছবি দিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার করতে হবে। মূলত, এই দু’টি শর্ত মানলে সেই পুজোর উদ্যোক্তাদের ১ লক্ষ টাকা কিংবা তারও বেশি আর্থিক অনুদান দেওয়া হবে। 

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের কৌলিন্য কে বজায় রাখতে কসুর করছে না শাসক শিবির সেখানে বিজেপি এই উৎসবকেই রাজনৈতিক প্রচারের হাতিয়ার বানানোর যে ছক কষেছে তা কতটা সফল হয় সেটাই দেখার। 

You might also like!