Breaking News

 

kolkata

3 years ago

Sukanta Majumdar : সুকান্ত মজুমদারকে হেনস্তার প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি কুশমণ্ডিতে

BJP's police station siege program in Kushmandi
BJP's police station siege program in Kushmandi

 

কুশমণ্ডি, ১১ জানুয়ারি  : বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হেনস্তার প্রতিবাদে সরব হলেন কুশমণ্ডি ব্লকের বিজেপি নেতা-কর্মীরা। বুধবার কুশমণ্ডি থানা ঘেরাও করে প্রতিবাদ কর্মসূচিতে শামিল হন তাঁরা।

প্রসঙ্গত, মঙ্গলবার বাবুঘাটে বিজেপির গঙ্গারতি কর্মসূচি নিয়ে উত্তেজনা ছড়ায়। সুকান্ত মজুমদার পুলিশের বাধা পেরিয়ে আরতি করতে এলে অশান্তি চরমে পৌঁছায়। সুকান্তবাবু সহ বিজেপি কর্মীদের আটক করে পুলিশ। এরই প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখানো হয় বলে জানান বিজেপি নেতা-কর্মীরা।

You might also like!