kolkata

2 years ago

Saumitra Khan in High Court: ‘আমাকে গ্রেফতার করা হতে পারে’: সৌমিত্র

Saumitra Khan in High Court (File Picture)
Saumitra Khan in High Court (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলা পঞ্চায়েত ভোটের প্রস্তুতিতে কোনো খামতি রাখছে না কোনো শিবিরই, এই প্রস্তুতির মধ্যেই ফের অস্বস্তিতে বাং,এর গেরুয়া শিবিরের অন্যত্তম নেতা সৌমিত্র খাঁ। ভোটের আগেই তাঁকে গ্রেফতার করা হতে পারে এই আশঙ্কাতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। 

আদালতে সৌমিত্র জানিয়েছেন, সোনামুখী থানার আইসির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব হওয়ার পর থেকে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে। সেই মামলার সূত্র ধরেই পঞ্চায়েত ভোটের আবহে যে কোনও দিন তাঁকে গ্রেফতার করা হতে পারে। তাই আগেভাগে রক্ষাকবচের আবেদন জানিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ।

বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়েরের আবেদন জানান সৌমিত্র। বিচারপতি তাঁকে অনুমতি দিয়েছেন। আগামী শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

তিনি সম্প্রতি সোনামুখী থানার সামনে একটি সভা করেছিলেন। সেই সভায় সোনামুখীর আইসি-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও করেছিলেন। সাংসদের বিরুদ্ধে তার পর থেকে নানা অভিযোগে একাধিক মামলা রুজু করা হয়েছে বলে অভিযোগ।

You might also like!