Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

Mamata Banerjee:গ্যারেন্টির নাম করে ফোরটোয়েন্টির কথা বলছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee
Mamata Banerjee

 

রায়দিঘি, ২৪ মে : দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা কটাক্ষ করে বলেছেন, ‘‘বিজেপি মিথ্যা কথা বলছে। গ্যারেন্টির নাম করে ফোরটোয়েন্টির কথা বলছে বিজেপি। শুধু মিথ্যা কথা। ১০০ দিনের কাজের টাকা দেয়নি। আমরা দিয়েছি। যে পাকা বাড়ির ছবি দেখাচ্ছে তা-ও মিথ্যা। মিথ্যাবাদীর দল। ১১ লক্ষ পাকা বাড়ি আমরা বানিয়ে দেব।’’

মমতা এদিন ঘোষণা করেছেন, ‘‘আমরা সুন্দরবন জেলার জন্য নতুন মাস্টারপ্ল্যান তৈরি করছি। আমরা প্রায় ২০ কোটি ম্যানগ্রোভ গাছ লাগিয়েছি। প্রতি বছর এখানে সাইক্লোন হবেই। আমরা এখানে অনেক ফ্লাড সেল তৈরি করেছি। যাতে সাইক্লোন পরিস্থিতি তৈরি হলে পরিবারদের সরিয়ে আনে প্রশাসন।’’ মমতা বলেন, ‘‘কুকুর কামড়ালে জলাতঙ্ক হয়। আর এখানে বিজেপি হারাতঙ্ক রোগে ভুগছে। শুনুন সময়টা খুব গুরুত্বপূর্ণ। এ বার যদি মোদী ক্ষমতায় আসে তবে আর কোনও নির্বাচন হবে না। দেশটাকে বিক্রি করে দেবে। যত শীঘ্র বিজেপি সরকারকে সরানো যায়, ততই মঙ্গল।’’


You might also like!