kolkata

2 years ago

Basanti highway: বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর

Bike rider dies in accident on Basanti highway (File Picture)
Bike rider dies in accident on Basanti highway (File Picture)

 

কলকাতা, ২৭ জুন: বাসন্তী হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। মৃতের নাম আশাবুল গাজী, বয়স ২২ বছর। বড়ালির বাসিন্দা ওই যুবক ডেকরেটরের কাজ করতেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার দিক থেকে বাইকটি যাচ্ছিল। ঠিক বিবিরহাটের কাছে পিছন থেকে একটি লরি বাইকে ধাক্কা মারে। আচমকা ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে যান আরোহী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে একেবারে লরির তলায় যান আশাবুল। তাঁর পা ও কোমরের অংশের উপর দিয়ে লরি চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে। এসএসকেএমের চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক লরিটির খোঁজ করছে পুলিশ।

You might also like!