
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দিনের শেষে বাংলা সাহিত্যের জগতে নেমে এল শোকের ছায়া। চিরঘুমের দেশে পাড়ি দিলেন অনিমেষ-মাধবীলতার শ্রষ্টা বাংলা ভাষার সাহিত্যিক সমরেশ মজুমদার।
‘সাতকাহন’ থেকে ‘গর্ভধারিনী’, ‘উত্তরাধিকার’, ‘কালবেলা’, ‘কালপুরুষ’, অর্জুন, মেজরের অ্যাডভেঞ্চার সহ বাংলা সাহিত্যের একের পর এক অসাধারন সাহিত্য সৃষ্টির রুপকার পাড়ি দিলেন অচিন দেশে। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে বিকেল ৫ টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাহিত্যিক সমরেশ মজুমদার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর।
(বিস্তারিত জানতে আমাদের পেজটি রিফ্রেস করতে থাকুন)
