kolkata

3 years ago

Amit Shah in Dakshineshwar: বদল হল শাহর দক্ষিণেশ্বর সফরের সূচি

Amit Shah
Amit Shah

 

কলকাতা ১৪ এপ্রিল  : পয়লা বৈশাখে সাধারণ মানুষের হয়রানি কমাতে নিজের সফরসূচির সামান্য পরিবর্তন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবারের পরিবর্তে শুক্রবার বিকেলে দক্ষিণেশ্বর যাবেন তিনি।

অমিত শাহের সফর সূচিতে প্রথম থেকেই ছিল দক্ষিণেশ্বর। তবে আগামিকাল অর্থাৎ পয়লা বৈশাখে যাওয়ার কথা ছিল। কিন্তু এইদিনে বহু মানুষ দক্ষিণেশ্বরে যান। অমিত শাহ গেলে তাঁর নিরাপত্তার কারণে আমজনতার সমস্যা হতে পারে। তাই নিয়ে প্রশ্ন তুলেছিল শাসকদল। তাঁরা বলেছিল, বিজেপি মানুষের কথা ভাবে না। মানুষের অসুবিধা করতেই বছরের প্রথম দিনে দক্ষিণেশ্বরে যাচ্ছেন শাহ। এসবের মাঝেই সফর সূচি বদলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার বিকেলে বীরভূম থেকে ফিরে দক্ষিণেশ্বরে যাবেন তিনি।

শুক্রবার দুপুরে দুর্গাপুর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে বীরভূমে রওনা দেন শাহ। অনুব্রতহীন বীরভূমে শাহের সভা ঘিরে সাজ সাজ রব। ত্রি-স্তরীয় নিরাপত্তা বেষ্ঠনিতে মুড়ে ফেলা হয়েছে সভাস্থল অর্থাৎ বেনিমাধব স্কুলের মাঠ। মঞ্চের একদম সামনে আছে কম্যান্ডো বাহিনী। তারপর সিআইএসএফ। একদম শেষে আছে রাজ্য পুলিশ।

সভা শেষে শাহ যাবেন সিউড়ি হাইরোড সংলগ্ন নব নির্মিত বিজেপির বীরভূম জেলা পার্টি অফিস চত্বরে। পার্টি অফিসের উদ্বোধনের পর সেখান থেকে বিকেল চারটে পাঁচ নাগাদ ফেরার কথা পুলিশ লাইন মাঠের হেলিপ্যাডে। রওনা হবেন কলকাতা বিমানবন্দরে। কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।


You might also like!