Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Weather forecast:বর্ষার আগমণের প্রতীক্ষায় দক্ষিণবঙ্গ, বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টিরও পূর্বাভাস

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ৪ জুন : উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়েছে, এখনও এসে পৌঁছয়নি দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের স্বাভাবিক সময় জুনের দ্বিতীয় সপ্তাহ। সময়ের আগে, না-কি যথাসময়ে এবার বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে, তা এখনও নিশ্চিত নয়। তবে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী ২৪ ঘন্টা ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলতে পারে। কলকাতা-সহ সর্বত্রই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত। তবে বুধবারের পর দক্ষিণবঙ্গে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই, সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। কিছুটা বাড়বে তাপমাত্রাও। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি।

উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়েছে, সেখানকার জেলাগুলিতে বৃষ্টি চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়াও। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


You might also like!