Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

2 years ago

Partha Chatterjee Arpita Mukherjee:অর্পিতাকে সন্তান দত্তকে ছাড়পত্র!শুনানিতে কেঁচো খুঁড়তে কেউটে, রঙিন হয়ে উঠল ভরা এজলাস

Partha Chatterjee Arpita Mukherjee
Partha Chatterjee Arpita Mukherjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ‘অপা’ মানে পার্থ-অর্পিতা নাকি সম্পর্কে কাকা-ভাইজি! আগের শুনানিতেই দাবি করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। নিয়োগ দুর্নীতি মামলার গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় এবার পাল্টা আসরে ইডি।শুধু তাই নয়, পার্থ নিয়োগ দুর্নীতিতে যুক্ত নন এবং তাঁর কাছ থেকে এই সংক্রান্ত তথ্য ও নথি পাওয়া যায়নি বলেও দাবি ছিল। বৃহস্পতিবার তাঁর জামিন মামলায় সেই দাবিই নস্যাৎ করে দুর্নীতির সাপেক্ষে একাধিক তত্ত্বের হদিশ দিল ইডি। উঠে এল অর্পিতা মুখোপাধ্যায়ের সন্তান দত্তক প্রসঙ্গ। ইডির দাবি, অর্পিতাকে সন্তান দত্তক নেওয়ায় ছাড়পত্র দিয়েছিলেন পার্থ।

এদিন আদালতে ইডির আইনজীবী ফিরোজ এডুলজি জানান, “শিশু দত্তক নেওয়ার জন্য অর্পিতা মুখোপাধ্যায়কে ছাড়পত্র দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছিলেন যে অর্পিতা মুখোপাধ্যায়ের কিছু হলে শিশুটির দায়িত্ব তিনি নেবেন। সেটা ছেলেই হোক আর মেয়েই হোক।” পাশাপাশি, অর্পিতা-সহ একাধিক ব্যক্তিকে দুর্নীতি সংগঠিত করতে ব্যবহার করেছেন পার্থ চট্টোপাধ্যায়, দাবি ইডির। তাঁর দাবি, “ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু থেকে কাকুতে পরিণত হয়েছিলেন পার্থ। তাঁর নির্দেশ অনুযায়ী অর্পিতা মুখোপাধ্যায় কাজ করত। গোয়া এবং থাইল্যান্ডে অর্পিতার সঙ্গে স্নেহময় দত্তকে পাঠিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ই।”

আদালতে এই সংক্রান্ত নথি পেশ করে এডুলজির আরও দাবি, “এই দুজনের মধ্যে কী সম্পর্ক ছিল আমি জানি না, কিন্তু স্নেহময় দত্তর বক্তব্য পুরোটাই আদালতের সামনে রাখলাম। এখান থেকেই তাদের মধ্যে কী সম্পর্ক ছিল সেটা স্পষ্ট হয়।” অর্পিতার বক্তব্য-সহ এই মামলার সাক্ষীর বক্তব্য পেশ করে আইনজীবীর অভিযোগ, “পার্থ চট্টোপাধ্যায় এই দুর্নীতির কিংপিন। অর্পিতা মুখোপাধ্যায় প্রকৃতপক্ষে এই দুর্নীতির রানি।” এদিন ইডির অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান, “এই মামলায় কতজন সাক্ষী আছে?” ইডি জানায়, ১৬৫ জন। এর প্রেক্ষিতে বিচারপতির মন্তব্য, “তাহলে অদূর ভবিষ্যতে নিম্ন আদালতে বিচারপর্ব শেষ হওয়ার কোনও সম্ভাবনা নেই।” কিন্তু ইডির আইনজীবী স্পষ্ট করেন, বিচারপ্রক্রিয়া শুরু করতে ইডি প্রস্তুত। হাই কোর্ট নির্দেশ দিলেই প্রত্যেকদিন নিম্ন আদালতে শুনানি করতে প্রস্তুত।


You might also like!