kolkata

3 years ago

Sukanya Mondal in ED custody: দিল্লির আদালতে হাজিরার পর তিন দিনের ইডি হেফাজত সুকন্যা

Sukanya Mondal Doughter of Anubrata Mondal
Sukanya Mondal Doughter of Anubrata Mondal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গরু পাচারকাণ্ডে অনুব্রত মন্ডলের কন্যা সুকন্যাকে বুধবার দিল্লিতে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ রয়েছে। দিল্লিতে বুধবার ইডি দফতরে হাজিরা দিতে গিয়েছিলেন সুকন্যা। দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়।  

 বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয় অনুব্রত-কন্যাকে। আদালতে তাঁর হেফাজত চেয়েছিল কেন্দ্রীয় সংস্থা। তিন দিনের হেফাজতের জন্যই ইডি আবেদন জানিয়েছিল। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত।উল্লেখ্য, আগামী শনিবার পর্যন্ত তাঁকে ইডির হেফাজতে থাকতে হবে, তবে নির্দিষ্ট সময়ের জন্য আইনজীবীর সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছেন সুকন্যা। 

 গরু পাচারকাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অনুব্রতকেও। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি দীর্ঘ সাড়ে আট মাস ধরে জেলে। বর্তমানে তাঁর ঠিকানা তিহাড়। তাঁর কন্যাকেও ওই একই মামলায় গ্রেফতার  করা হয়েছে। 

সুকন্যার নামে বিপুল সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে বলে দাবি ইডির। বোলপুরে তাঁর মালিকানায় প্রচুর জমিজমা রয়েছে। ব্যাঙ্কে ১৬ কোটি টাকার ফিক্সড ডিপোজিটও রয়েছে সুকন্যার। এই সম্পত্তি হিসাব বহির্ভূত বলে দাবি ইডির। গরু পাচারকাণ্ডের সঙ্গে তাঁর যোগ থাকতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা।

You might also like!