
কলকাতা, ৩১ আগস্ট : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসানো নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে তা নিয়ে বৃহস্পতিবার ফের উচ্চশিক্ষা দফতরকে চিঠি পাঠানো হল।
রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, এর আগে বিশ্ববিদ্যালয়ের তরফে উচ্চশিক্ষা দফতরকে যে আবেদন পাঠানো হয়েছিল তাতে কিছু টেকনিক্যাল সমস্যা ছিল বলে জানানো হয়। আমরা ওয়েবেলকে দিয়েই কাজটি করাব। যখন ক্যাম্পাসে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এসেছিল তখন তাদের সেই সমস্যার কথা জানানো হয়। তারা বলেছিল নতুন করে আবেদন পাঠাতে।
পাশাপাশি রেজিস্ট্রার বলেন , রাজ্যের তৈরি তথ্যানুসন্ধানী কমিটি গত পাঁচ বছরের বিস্তারিত রিপোর্ট চেয়েছে। আশা করা হচ্ছে, তাদের নির্দেশমতো সাতদিনের মধ্যেই বিস্তারিত রির্পোট পাঠানো হবে।
