kolkata

2 years ago

Behala :বেহালা চৌরাস্তার পর আবার দুর্ঘটনা শহরে, আহত দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া

Another accident in city after Behala intersection, second class student injured
Another accident in city after Behala intersection, second class student injured

 

কলকাতা, ৮ আগস্ট  : বেহালা চৌরাস্তার পর ফের পথ দুর্ঘটনার কবলে স্কুলছাত্র। এবার হরিদেবপুরে ট্যাক্সির ধাক্কায় জখম হল দ্বিতীয় শ্রেণীর ছাত্র। গুরুতর জখম অবস্থায় ওই ছাত্রকে ভর্তি করানো হয়েছে এসএসকেএম হাসপাতালে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পরিবারের এক সদস্যের সঙ্গে স্কুলে যাচ্ছিল সে। সেই সময় সে হাত ছাড়িয়ে চলে যায় রাস্তার উপর। তখনই একটি চলন্ত ট্যাক্সি তাকে ধাক্কা মারে।

জখম ওই ছাত্র হরিদেবপুরের কালীতলার বলাকা এলাকার শ্রী সত্য বালবিহার স্কুলের দ্বিতীয় শ্রেণির পড়ুয়া। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঠাকুরপুকুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে স্থানান্তরিত করানো হয় এসএসকেএম হাসপাতালে। শিশুটির মাথায় আঘাত লেগেছে।

গত শুক্রবার বেহালার চৌরাস্তা এলাকায় স্কুলে যাওয়ার সময় মাটিবোঝাই একটি বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয় সৌরনীল সরকার নামে দ্বিতীয় শ্রেণীর এক পড়ুয়ার। গুরুতর আহত হন সৌরনীলের বাবা। এই ঘটনাকে ঘিরে শুরু হয়ে যায় বিক্ষোভ।

You might also like!