kolkata

3 years ago

TET Exam : চূড়ান্ত কড়াকড়ির মধ্যে হল টেট চাকরিপ্রার্থীদের সাক্ষাৎকার

TET Exam
TET Exam

 

কলকাতা, ২৭ ডিসেম্বর : মঙ্গলবার সাক্ষাৎকার দিলেন প্রায় ২০০ চাকরিপ্রার্থী। কলকাতার জন্য আবেদন করেছিলেন যাঁরা, তাঁরাই পরীক্ষা দিলেন। সল্টলেকে প্রাথমিক পর্ষদের অফিসে সাক্ষাৎকারে ডাকা হয়েছিল তাঁদের। নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই নম্বর দেওয়ার ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ সামনে এসেছে। সে কথা মাথায় রেখে, এ বার অনলাইন এবং অফলাইন, দুই মাধ্যমেই নম্বর দেওয়ার ব্যবস্থা করে পর্ষদ।

সকাল ১০.৩০টা থেকে ছিল সাক্ষাৎকার। তার আগে ৯টার মধ্যেই ভিড় চোখে পড়ে পর্ষদের অফিসের বাইরে। ১০টা থেকে নাম ও ক্রমিক নম্বর ধরে ধরে ভিতরে ডাকা শুরু হয়। নথি যাচাই করে ঢুকতে পারেন চাকরিপ্রার্থীরা।

এর আগে দু’বার সাক্ষাৎকার দিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। এ দিন কিছুটা হলেও স্বস্তি ছিল তাঁদের চোখেমুখে। এ বার চাকরি হলেও হয়ে যেতে পারে আশাবাদী তাঁদের মধ্যে কেউ কেউ। দুর্নীতির অভিযোগের মধ্যে সুষ্ঠ ভাবে নিয়োগে উদ্যোগী হয়েছে পর্ষদ। তার জন্য সদ্য সমাপ্ত টেট পরীক্ষাতেও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়।

চাকরির সাক্ষাৎকারে এ দিন যথেষ্ট কড়াকড়ি ছিল। স্বচ্ছতা বজায় রাখতে সাক্ষাৎকারের জন্য পাঁচটি তালিকা রাখা হয়। সিসিটিভি ক্যামেরার ব্যবস্থাও ছিল ভিতরে। গোটা সাক্ষাৎকারপর্ব ভিডিও রেকর্ডিং করে রাখার ব্যবস্থাও করে পর্ষদ।


You might also like!