kolkata

3 years ago

Amit Shah on Rabindra Jayanti: ঠাকুরবাড়িতে অমিত শাহ, জানতে চাইলেন রবীন্দ্রনাথের জন্মসময় এবং তিথি

Former Home Minister of India Visit Jorasako (File Picture)
Former Home Minister of India Visit Jorasako (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পূর্ব নির্ধারন অনুযায়ী মঙ্গলবার সকালেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কলকাতায় এসে পৌঁছেছেন। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে প্রথমে রবীন্দ্রমূর্তিতে মাল্যদান করেন শাহ। এর পর কবিগুরুর জন্মকক্ষ এবং প্রয়াণকক্ষ, বিচিত্রা ভবন ঘুরে দেখেন তিনি। ঘুরে দেখেন ঠাকুরবাড়ির নানা আসবাবপত্র।

সূত্রের খবর, এই সফর চলাকালীন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে নানা তথ্য জানতে চান অমিত শাহ। কবিগুরুর জন্মের সময় এবং তিথি কী, তা জানতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই মতো তথ্য সংগ্রহ করে তা শাহের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্মাল্য নারায়ণ চক্রবর্তী।  

এই সফরে শাহের সঙ্গে জোড়াসাঁকোয় ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

উল্লেখ্য,রবীন্দ্রনাথের জন্মসময় এবং তিথিই শুধু নয়, আরও বেশ কিছু তথ্য জানতে চান শাহ। রবীন্দ্রভারতীর উপাচার্য জানান, বিচিত্রা ভবনে আইনস্টাইনের সঙ্গে কবিগুরুর ছবি দেখে শাহ জানতে চান যে, আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথের কোথায় দেখা হয়েছিল? রবি ঠাকুরের বংশলতিকাও দেখেন শাহ। বিশ্বকবির পরিবারের কেউ রয়েছেন কি না, এ ব্যাপারেও খোঁজ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

রবীন্দ্রনাথের জন্মসময় এবং তিথিই শুধু নয়, আরও বেশ কিছু তথ্য জানতে চান শাহ। রবীন্দ্রভারতীর উপাচার্য জানান, বিচিত্রা ভবনে আইনস্টাইনের সঙ্গে কবিগুরুর ছবি দেখে শাহ জানতে চান যে, আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথের কোথায় দেখা হয়েছিল? রবি ঠাকুরের বংশলতিকাও দেখেন শাহ। বিশ্বকবির পরিবারের কেউ রয়েছেন কি না, এ ব্যাপারেও খোঁজ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অমিত শাহের জোড়াসাঁকো সফর প্রসঙ্গে উপাচার্য বলেন-‘‘রবীন্দ্রনাথের স্মৃতি এ ভাবে আমরা রক্ষা করে রেখেছি, এটা দেখে উনি খুবই খুশি হয়েছেন।’’জোড়াসাঁকোয় ভিজিটার্স বুকে গুজরাতি ভাষায় নিজের মতামত শাহ লিখেছেন বলে জানিয়েছেন উপাচার্য।উল্লেখ্য জোড়াসাঁকোর তরফ থেকে উত্তরীয় ফুলের স্তবক ও রবীন্দ্রনাথ সম্পর্কীত কিছু বই ও উপহার হিসাবে দেওয়া হয় তাকে। 


You might also like!