
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঘড়িতে রাত সাড়ে আট টা, কলকাতা বিমান বন্দরে পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।বিমান থেকে নেমে শাহ সোজা পৌঁছন রাজ্য বিজেপির সদর দফতর মুরলীধর সেন লেনে। সেখানে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক তাঁর। তাতে হাজির থাকার কথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রমুখের।দিলীপ-শুভেন্দুর পর্বের মুহুর্তে তাঁর এই দলীয় বৈঠক যে তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না ।
বিমানবন্দরে শাহকে স্বাগত জানাতে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বিমানবন্দর থেকে বেরিয়ে মুরলী ধর সেন লেনে আসার পথে শাহের সঙ্গে একই গাড়িতে দেখা যায় সুকান্ত এবং শুভেন্দুকে।
রাজ্যে পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে, এই মর্মে প্রত্যেক ্রাজনৈতিক দল তাদের ঘুটি সাজিয়ে নিচ্ছেন , এই মর্মে শাহের বঙ্গ সফর নিশ্চিত ভাবে তাৎপর্যপূর্ণ।
শাহের শহরে আসার জন্য কলকাতা বিমানবন্দরে কড়া নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়েছিল। হাজির ছিলেন রাজ্য পুলিশের ডিজি-সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা।
অমিত শাহের এ বারের সফরের কর্মসূচি খানিক এরূপ , শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পূর্বাঞ্চল পরিষদের (ইস্টার্ন জোনাল কাউন্সিল) বৈঠক। পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সমন্বয়, নিরাপত্তা, সমস্যা সমাধানের কৌশল ইত্যাদি বিষয়কে সামনে রেখে গত ৫ নভেম্বর নবান্ন সভাঘরে পূর্বাঞ্চল পরিষদের ওই বৈঠক হওয়ার কথা ছিল। ওই বৈঠকে পৌরোহিত্য করার কথা ছিল শাহের। কিন্তু শেষ পর্যন্ত তা পিছিয়ে যায়। এ বার সেই সরকারি বৈঠকে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
