kolkata

2 years ago

Weather Forcast: শুষ্ক হলেও দক্ষিণবঙ্গের আবহাওয়া মনোরমই, পুজোর আবহে বৃষ্টির সম্ভাবনা নেই

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১৭ অক্টোবর : বিগত কিছু দিন ধরে মূলত শুষ্কই রয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। শুষ্ক হলেও দক্ষিণবঙ্গের আবহাওয়া রয়েছে মনোরমই, পুজোর আবহে বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই। জলীয়বাষ্প উধাও হয়ে যাওয়ায় গরমও সেভাবে অনুভূত হচ্ছে না। তাপমাত্রার পারদও খুব বেশি চড়ছে না তিলোত্তমায়। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, পুজোয় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত মূলত ঝলমলে আবহাওয়া থাকবে। উত্তুরে হাওয়া ধীরে ধীরে প্রভাব বিস্তার করবে। নবমী এবং দশমী সামান্য হাওয়া বদল হতে পারে। কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ক্রমশ বৃষ্টিপাতের পরিমাণ কমবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার-এই জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে কমবে জলীয় বাষ্পের পরিমাণ।


You might also like!