Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

Arjun Singh:অর্জুন সিংহকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ! হোয়াটসঅ্যাপ নম্বরে ভয়েস মেসেজ

Arjun Singh
Arjun Singh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বিজেপি প্রার্থীর অভিযোগ, মোবাইলে মেসেজ করে খুনের হুমকি দেওয়া হয়েছে। ঘটনার নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন অর্জুন।

 অর্জুন সিংয়ের দাবি, নিকেতন বর্মা ওরফে ছোটু নামে এক যুবক। বাবা অনুপ বর্মা। জগদ্দল মোমিনপাড়া এলাকায় বাড়ি। মাদক বিক্রি করে বলে অভিযোগ অর্জুন সিং-এর। ইতিমধ্যে প্রশাসনের কাছে বিষয়টি জানিয়েছেন।

অর্জুন সিংয়ের দাবি, মধ্যপ্রদেশের নম্বর থেকে এই মেসেজ করা হয়েছে।  জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম  জানাচ্ছেন, প্রশাসনের ওপর আশ্বাস রয়েছে।  প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। যদি সমস্ত বিষয়টা প্রশাসনকে জানায়,  তাহলে নিশ্চয়ই প্রশাসন পদক্ষেপ করবে।

অর্জুন সিংয়ের বক্তব্য, “তৃণমূলের লোকেরা সবই পারে। আমাকে বলে মারাটা কঠিন রয়েছে। এমনি মারতে পারবে ঠিক আছে। পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে কথা হয়েছে। ছেলেটার ডিটেইলস পেয়েছি।” ছেলেটি কোনও রাজনৈতিক দলের কর্মী কিনা, সে বিষয়ে কিছু বলতে পারেননি অর্জুন সিং। তিনি বলেন, “পুলিশ তো কিছু করেনি। আমিই খোঁজ নিয়ে জানতে পেরেছি, মাদক বিক্রি করে। এই সব ছেলে কোনও ব্যাপার নাকি। পুলিশ কিছু করতে পারুক না পারুক, আমি ঠিক বার করে ফেলব।”


You might also like!