Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

EVM row in Bishnupur: স্ট্রং রুম থেকে ইভিএম সরানোর চেষ্টার অভিযোগ 'ভিত্তিহীন', দাবি ডিএম, এসপি-র

Allegation of attempt to remove EVMs from strong room 'baseless', claims DM, SP
Allegation of attempt to remove EVMs from strong room 'baseless', claims DM, SP

 

বাঁকুড়া, ২৯ মে  : বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে স্ট্রং রুম থেকে ইভিএম সরিয়ে ফেলার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। অভিযোগ সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে জানিয়ে দিলেন বাঁকুড়ার জেলাশাসক এবং পুলিশ সুপার।

সোমবার হঠাৎ বিষ্ণুপুর কে জি ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুমে হাজির হয়েছিলেন বিজেপি প্রার্থী। সেখানেই একটি লাইভ ভিডিও করে সৌমিত্র দাবি করেন, স্ট্রং রুম থেকে ইভিএম মেশিন সরিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। এই কাজে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। এমনকি, পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর একাংশ অর্থের বিনিময়ে এই কাজে সহায়তা করছেন বলেও অভিযোগ তোলেন তিনি।

তাঁর অভিযোগের পরেই বুধবার বাঁকুড়া জেলা পুলিশ এবং জেলাশাসকের তরফে একটি বিবৃতি দেওয়া হয় এক্স হ্যান্ডেলে। সেখানেই জানিয়ে দেওয়া হয়, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ইভিএম মেশিন নির্বাচন কমিশনের সুরক্ষা বিধি মেনে সংরক্ষিত করা রয়েছে। সুরক্ষার দিক থেকে কোনও খামতি নেই বলে জানিয়ে দেওয়া হয়।


You might also like!