Breaking News
 
WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর Rathin Bose : রথীন্দ্র বোস হলেন স্পিকার, স্বচ্ছতার বার্তা দিয়ে বিধানসভা লাইভের ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

kolkata

2 years ago

Agnimitra Paul:তৃণমূল নেতার গাজোয়ারি এবং ঔদ্ধত্যের কড়া সমালোচনা অগ্নিমিত্রার

Agnimitra Paul
Agnimitra Paul

 

কলকাতা, ১৫ ডিসেম্বর  : আসানসোলের জামুরিয়ায় এক তৃণমূল নেতার গাজোয়ারি এবং ঔদ্ধত্যের কড়া সমালোচনা করলেন বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল।

শুক্রবার অগ্নিমিত্রা এক্স হ্যাণ্ডেলে একটি ভিডিও যুক্ত করে লিখেছেন, “ইনি তৃণমূল ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা। প্রায় সব তৃণমূল নেতা মন্ত্রী সান্ত্রীর মনোভাব এটাই। অহংকার এবং দুর্ব্যবহার টিএমসির দ্বিতীয় নাম। টিএমসি বাংলার মানুষের অর্থ, মর্যাদা, সুযোগ, উত্তরাধিকার চুরি করেছে। তাদের বাংলা থেকে বিতাড়িত করার সময় এসেছে।”

ভিডিওতে দেখা যাচ্ছে একটি দামী গাড়ি করে যাচ্ছিলেন সিদ্ধার্থ রানা। পথে একটি দুর্ঘটনা ঘটায় তাঁর গাড়ি। পথচারীরা প্রতিবাদ করলে গলার জোরে তাঁদের ধমকান সিদ্ধার্থবাবু। রীতিমত শাসানি দেন। এক প্রতিবাদীকে নিগ্রহ করতেও দেখা যায়।


You might also like!