Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

kolkata

1 year ago

Tathagata Roy:সন্দেশখালিতে সশস্ত্র বাহিনীর এএফএসপিএ দাবি তথাগতর

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ১৭ মে  : ফের সন্দেশখালির জন্য সশস্ত্র বাহিনীর বিশেষ সুরক্ষা আইন (এএফএসপিএ) দাবি করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। গত ২১ ফেব্রুয়ারিও তিনি এক্স হ্যান্ডলে এই দাবি করেছিলেন।শুক্রবার তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “আগেও বলেছি আবারও বলছি। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন নেই কারণ এটি মমতাকে শহীদ করবে। এখন পর্যন্ত তিনি লাগামহীন দুর্নীতি ও নির্যাতনের নেত্রী হিসেবে উন্মোচিত হয়েছেন। অন্যদিকে, সন্দেশখালির মতো এলাকায় এএফএসপিএ দরকার। এখনই।”

এদিন অপর একটি এক্স হ্যান্ডলে তথাগতবাবু লিখেছেন, “তৃণমূল নেতা আনোয়ার খানের সঙ্গে কলকাতা পুলিশের এসিপি পি পি দাসের গোপন বৈঠকের ছবি ক্যামেরায় ধরা পড়ে গেছে। তাইতে ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে ডেপুটি মেয়র তথা বিধায়ক অতীন ঘোষ বলেছেন, “আনোয়ার তেমন কোন পদাধিকারী নন”। কিন্তু কে-এক গঙ্গাধর কয়াল তেমন এক বিজেপি পদাধিকারী যে তাঁর কথায় মহাত্মা শাজাহানের খুন-ধর্ষণ-জমি দখলের কেস উল্টে যাবে? কী অতীনবাবু?”

প্রসঙ্গত, ভিডিয়োতে ধরে রাখা গঙ্গাধর কয়ালের একটি বিবৃতিকে কেন্দ্র করে কিছুদিন ধরে তৃণমূল লাগাতার দাবি করছেসন্দেশখালির ব্যাপারে গ্রামের মহিলাদের অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত। অন্যদিকে, গ্রামের অভিযোগকারী মহিলারা এবং বিজেপি দাবি করছে, তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত।


You might also like!