Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Howrah:হাওড়ার ডোমজুড়ে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি

Again robbery in Gold Jewellery shop in Domjur
Again robbery in Gold Jewellery shop in Domjur

 

হাওড়া, ১১ জুন : পুরুলিয়া, রানাঘাট, আসানসোলের পর এবার ডোমজুড়ে দুঃসাহসিক ডাকাতি। মঙ্গলবার ভরদুপুরে সোনার দোকান লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা। দোকানের কর্মীদের রিভলবারের বাট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এক কর্মচারী গুরুতর জখম, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তদন্তে নেমেছে হাওড়া সিটি পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ চার জন দুষ্কৃতী ওই সোনার দোকানে ঢোকে। কর্মীদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে মারধর করে। তার পর সকলকে বেঁধে রেখে দোকান থেকে সর্বস্ব লুটপাট করে পালিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, ডাকাতদের ধরতে বিভিন্ন এলাকায় নাকা চেকিং শুরু করে দেওয়া হয়েছে। তবে, ঠিক কত টাকার সামগ্রী খোয়া গিয়েছে তা এখনও স্পষ্ট নয়।


You might also like!