Breaking News

 

kolkata

3 years ago

Kolkata News: এজেসি বোস ফ্লাইওভারে দুর্ঘটনা, আহত দুজন

Kolkata news
Kolkata news

 

কলকাতা, ৭ জানুয়ারি : কলকাতার এজেসি বোস ফ্লাইওভারে দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, এসএসকেএম থেকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিল এক বাইক আরোহী আচমকা অন্য বাইক আরোহীকে ধাক্কা মারে। এই সময় বাইক আরোহী দুইজনই রাস্তায় পড়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় আহতদের অবস্থা আশঙ্কাজনক নয়। এ দুর্ঘটনার কারণে এজেসি ফ্লাইওভারে কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে গন্তব্যে পৌঁছাতে চরম সমস্যায় পড়েছেন মানুষ। পুলিশ ফ্লাইওভারে পরিস্থিতি স্বাভাবিক করেছে।

You might also like!