kolkata

3 years ago

'Nabjoar Yatra' of Abhishek Banerjee : অভিষেকের 'নবজোয়ার যাত্রা', টুইটে মমতার অভিনন্দন

(Right)Mamata Banerjee congratulated Abhishek Banerjee(Left) for Nabajoar Yatra
(Right)Mamata Banerjee congratulated Abhishek Banerjee(Left) for Nabajoar Yatra

 

কলকাতা, ২৪ এপ্রিল  : তৃণমূল ও অভিষেকের নবজোয়ার যাত্রায় অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, “তৃণমূল নবজোয়ার এ রকম একটি রাজনৈতিক প্রচারাভিযান। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সমস্ত দলীয় কর্মীদের জনসংযোগ যাত্রা শুরু করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাতে চাই। এই যাত্রা রাজ্য জুড়ে হবে। আমরা তৃণমূলে প্রগতি ও উন্নয়নের একটি নতুন তরঙ্গের সূচনা করার লক্ষ্য নিয়েছি। এর জন্য আমরা বিনীতভাবে এই প্রচেষ্টা সফল করার জন্য বাংলার মানুষের আশীর্বাদ কামনা করছি।”

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে কোচবিহার-কাকদ্বীপ তৃণমূলের নবজোয়ার যাত্রা। পঞ্চায়েত ভোটের আগে টানা ২ মাস রাস্তায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ থেকে শুরু হচ্ছে তাঁর জনসংযোগ অভিযান। সোমবার বিকেলেই কোচবিহার পৌঁছচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবিএন শীল কলেজের মাঠে তৈরি করা হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড। মদনমোহন মন্দিরে পুজো দেবেন অভিষেক। এরপর দিনহাটায় পৌঁছে সেখানেই রাত্রিবাস।

You might also like!