Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

Abhishek Banerjee:ওবিসি সংরক্ষণ নিয়ে আদালতের রায়ে তোপ অভিষেকেরও

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

কলকাতা: ওবিসি সংরক্ষণ নিয়ে হাইকোর্টের নির্দেশ মানেন না বলে  জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভাঙড়ের সভা থেকে মুখ খুললেন অভিষেক। তুললেন অভিসন্ধিরও অভিযোগ।

সরাসরি অভিষেক বললেন, ‘এ ঘটনা নিতান্তই কাকতালীয় নয়।’ সরাসরি বিচারব্যবস্থা, বিচারপ্রক্রিয়াকে নয়, বিচারপতিকে আক্রমণ করে বিস্ফোরক অভিযোগ তুললেন অভিষেক।

ভাঙড়ের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, “একটা নির্দেশে রাতারাতি সংখ্যালঘু ভাইবোনেদের সঙ্গে একাধিক তফসিলিদের ওবিসি রিজার্ভেশন হাইকোর্ট কেড়ে নিয়েছে।” এরপরই তিনি বলেন, “যে বিচারপতি শুভেন্দুকে রক্ষাকবচ দিয়েছিলেন, তিনিই সংখ্যালঘু ভাইবোনদের সংরক্ষন কেড়ে নিয়েছেন। এই ঘটনা কাকতালীয় নয়।”

প্রসঙ্গত, ওবিসি শংসাপত্রেও দুর্নীতির অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে রাজ্যের যাঁরা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন, সেই সব শংসাপত্র বাতিলের নির্দেশ দেন। অভিষেকের বক্তব্য, ‘যে বিচারপতি শুভেন্দুকে রক্ষাকবচ দিয়েছেন, তিনিই শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছেন।’


You might also like!