kolkata

2 years ago

Rujira Banerjee: ইডি-র দফতরে হাজিরা দিলেন অভিষেক জায়া, সমনে সাড়া দিলেন রুজিরা

Rujira Banerjee
Rujira Banerjee

 

কলকাতা, ১১ অক্টোবর : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাজিরা দফতরে দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। রুজিরার গাড়ি সিজিও চত্বরে পৌঁছে যায় ঠিক সকাল ১০টা বেজে ৫৮ মিনিটে। গাড়ি থেকে নেমে ভিতরে ঢুকে যান রুজিরা। বাইরে ছিল কড়া নিরাপত্তা বেষ্টনী।

নিয়োগ মামলার তদন্তে এই প্রথম তলব করা হল অভিষেকের স্ত্রী রুজিরাকে। এর আগে তাঁকে ‘কয়লা পাচার মামলা’-য় জিজ্ঞাসাবাদ করা হলেও এই প্রথম নিয়োগ মামলায় ডেকে পাঠানো হল। নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত সপ্তাহেই ইডি-র সমন পৌঁছেছিল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেকের স্ত্রীর কাছে। সেই সমনে সাড়া দিলেন তিনি।


You might also like!