Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

Abhishek Banerjee : অভিষেককে রক্ষাকবচ দিল হাইকোর্ট, তবে খারিজ হল না ইডি-র এফআইআর

Abhishek Banerjee (File picture)
Abhishek Banerjee (File picture)

 

কলকাতা, ২২ সেপ্টেম্বর : নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। তবে প্রবর্তন নির্দেশালয় (ইডি)-র ইসিআইআর (ইডির করা এফআইআর) খারিজ করল না হাইকোর্ট। শুক্রবার অভিষেককে রক্ষাকবচ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতির পর্যবেক্ষণ, সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার পরে ইডি কোনও তথ্য প্রমাণ আদালতের সামনে তুলে ধরতে পারেনি।

উল্লেখ্য, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র দায়ের করা ইসিআইআর খারিজের আবেদন করেছিলেন অভিষেক। শুক্রবার সকাল সাড়ে ১০টায় রায়দান করে অভিষেককে স্বস্তি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি বলেন, ''ইডির দায়ের করা ইসিআইআরের ভিত্তিতে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।" একইসঙ্গে অভিষেককে রক্ষাকবচ প্রদান করেছে হাইকোর্ট।

You might also like!