kolkata

2 years ago

Abhisheak Banerjee: সারারাত ধর্নামঞ্চেই কাটালেন অভিষেক, এখনও অপেক্ষায় রাজ্যপাল বোসের

Abhishek Banerjee (Collected)
Abhishek Banerjee (Collected)

 

কলকাতা, ৬ অক্টোবর : রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোসের অপেক্ষায় সারারাত ধর্নামঞ্চেই কাটালেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনও রাজ্যপালের অপেক্ষায় বসে রয়েছেন তিনি। ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে গতকাল থেকে রাজভবনের সামনে ধর্নায় বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সারারাত ধর্নামঞ্চেই কাটিয়েছেন অভিষেক। গভীর রাতে অভিষেকের সঙ্গে দেখা করতে যান স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। রাত ১১ টার পর তৃণমূলের বাকি নেতৃত্ববৃন্দ ধর্নামঞ্চ থেকে চলে গেলেও অভিষেক থেকে গিয়েছিলেন। মঞ্চের পিছনে অস্থায়ী ক্যাম্প করা হয়েছিল। সেই ক্যাম্পেই ছিলেন অভিষেক।

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে প্রথমে কলকাতা থেকে দিল্লিতে কর্মসূচি, সেখান থেকে কলকাতায় ফিরে রাজভবন অভিযান করে তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল যখন রাজভবন অভিযানে, তখন রাজ্যপাল উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শনে করে সেখান থেকেই ফিরে যান দিল্লিতে। এই পরিস্থিতিতে ধর্নামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত রাজ্যপাল তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করছেন, ততক্ষণ অবস্থান চলবে।

শুক্রবার সকাল থেকেই পুলিশি তৎপরতা দেখা গিয়েছে তৃণমূলের ধর্নামঞ্চের সামনে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। আরও শক্ত ভাবে তৈরি করা হচ্ছে মঞ্চ। বৃষ্টি আটকাতে মজবুত ছাউনি বসানো হয়েছে। যাতে ধর্নামঞ্চেই রাত কাটানো যায়, তার জন্য পর্দা লাগানো হয়েছে। তবে তৃণমূল নেতৃত্বের কেউ এখনও মঞ্চে ওঠেননি।


You might also like!