
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি : কলকাতায় ফের বেপরোয়া লরির দৌরাত্ম্য! রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় প্রাণ গেল মেটিয়াবুরুজের বাসিন্দা এক যুবকের। টালিগঞ্জ ফাঁড়ির কাছে টালিগঞ্জ সার্কুলার রোডে বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে। মোটরবাইকে যাচ্ছিলেন ওই যুবক। মৃত যুবকের নাম-মহম্মদ আরশাদ।
অভিযোগ, ইটবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকে ধাক্কা মারে। বাইক চালক মহম্মদ আরশাদকে কয়েক মিটার টেনে হিঁচড়ে নিয়ে যায় লরিটি। চারু মার্কেট থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খালাসি ও লরি আটক করেছে পুলিশ। লরির চালকের খোঁজ চলছে।
