Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

4 weeks ago

Drone show on Durga Puja night : কলকাতার আকাশে পুজোর বিশেষ চমক, ড্রোন শোয়ে ফুটে উঠবে বাংলার সংস্কৃতি

Drone show on Durga Puja night
Drone show on Durga Puja night

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:দুর্গাপুজোয় কলকাতার আকাশে দেখা যাবে অভিনব ড্রোন শো। যেমনটা যোগদিবসে গঙ্গাবক্ষে হয়েছিল, তেমনই পুজোর রাতের আকাশে অভিনব ড্রোন শোয়ের সাক্ষী থাকবে তিলোত্তমা। ৩ হাজার ড্রোনের আলোয় ফুটে উঠবে দুর্গাপুজোর বিভিন্ন দৃশ‌্য। মহালয়া এবং পুজোর আরও দু’টি দিনে থাকছে বিভিন্ন বর্ণ‌্যাঢ‌্য অনুষ্ঠান। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি সংগঠন এবং ভারতীয় দূতাবাসগুলিকেও সরাসরি যুক্ত করা হবে উৎসবে। নবান্ন সূত্রে খবর, রাজ্যের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরতে দুর্গাপুজোয় নানা আয়োজনের প্রস্তুতি এখন থেকেই শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।শো-তে ড্রোনের চলাচল, আলো, সঙ্গীত এবং মঞ্চের অনুষ্ঠান- সবকিছুকে একসঙ্গে মিলিয়ে দৃশ্যায়নের পরিকল্পনা রয়েছে। মহালয়ার পাশাপাশি পুজোর আরও দু’টি নির্ধারিত দিনে বিশেষ অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। তার মধ্যে একটি অনুষ্ঠান অষ্টমীকে কেন্দ্র করে হতে পারে। সেখানে ধুনুচি নাচ, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা থাকবে।

পুজোর আবহে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও বড় পরিসরে তুলে ধরতে বিশেষ উদ্যোগ রাজ্যের। নবান্ন সূত্রে খবর, দুর্গাপুজো উপলক্ষে রাজ্যের গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও ঐতিহাসিক স্থাপত্য আলোকসজ্জায় সাজানোর পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি পর্যটন দপ্তরের উদ্যোগে বড় স্টেডিয়াম, অডিটোরিয়াম কিংবা উপযুক্ত কোনও জায়গায় আয়োজন হতে পারে প্রায় চার ঘণ্টার ‘গ্র্যান্ড দুর্গাপুজো কনসার্ট’। সেখানে জনপ্রিয় শিল্পী, সেলিব্রিটি থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক দলের অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। ঢাক ও ধুনুচি নাচের পাশাপাশি ছৌ, ঝুমুর, বাউল, কীর্তন, রবীন্দ্রসঙ্গীত, নেপালি সংস্কৃতি, লোকসঙ্গীত ও সমকালীন শিল্পকলারও প্রদর্শন হবে। একই সঙ্গে বাংলার থিম প্যান্ডেল, পুজোর আচার-অনুষ্ঠান, সাবেকি খাবার, হস্তশিল্প ও তাঁতশিল্পকেও দেশ-বিদেশের সামনে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে।

You might also like!