kolkata

2 years ago

Subhendu Adhikari: নতুন ভোরের সূচনা হয়েছে, দাবি শুভেন্দুর

Subhendu Adhikari
Subhendu Adhikari

 


কলকাতা, ১২ আগস্ট : এমনিতেই আগস্ট মাস বিপ্লবের মাস। তার ওপর যখন মেদিনীপুরের নাম আসে তাহলে তো সোনায় সোহাগা। নতুন ভোরের সূচনা হয়েছে। টুইটারে লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি লিখেছেন, “পূর্ব মেদিনীপুর হল পরিবর্তনের পীঠস্থান। ১৯৪২ সালের ১৭ ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার থেকে ২০২১ সালে নন্দীগ্রাম বিধানসভার ফলাফল সবেতেই মেদিনীপুর পথ দেখিয়েছে।

পূর্ব মেদিনীপুরের জনগণ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জীর উন্নয়ন ও সুশাসনের রথে চেপেছে। এই রথ সঠিক পথেই এগোবে। পূর্ব মেদিনীপুর জেলায় মোট ৬৫টি গ্রাম পঞ্চায়েতে সরাসরি ভারতীয় জনতা পার্টির প্রধান ও উপপ্রধান নির্বাচিত হয়েছে। বাকি ১৪টি পঞ্চায়েতে আমাদের সম মনোভাবাপন্ন মেম্বারদের সমর্থনে বোর্ড গঠিত হয়েছে। সকল পূর্ব মেদিনীপুরের জনগণের কাছে আমি কৃতজ্ঞ। ত্রিস্তরীয় পঞ্চায়েতে নবনির্বাচিত সকল সদস্য, সদস্যা, ভারতীয় জনতা পার্টির সকল কর্মী, সমর্থক, কার্যকর্তা ও নেতৃত্বদের গৈরিক অভিনন্দন জানাই।“

You might also like!