Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Weather Forecast: কুয়াশা ও উত্তুরে হাওয়ার দিন শুরু, আগামী সপ্তাহে শীত বাড়ার পূর্বাভাস

Weather Update (File Picture)
Weather Update (File Picture)

 

কলকাতা, ১০ ডিসেম্বর: কুয়াশা ও উত্তুরে হাওয়ার দিন শুরু হয়েছে, এবার শুধুই নামবে তাপমাত্রার পারদ। আগামী সপ্তাহে জমজমাট ঠান্ডা অনুভূত হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আপাতত আকাশ পরিষ্কার থাকবে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। রবিবার কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে সকাল থেকে আকাশ পরিষ্কার ছিল। কলকাতার পাশাপাশি গ্রাম বাংলায় ঠান্ডার আমেজ অনুভূত হয়েছে ভালোই।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিনে দক্ষিণবঙ্গে আরও খানিকটা তাপমাত্রা কমতে পারে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গে আপাতত আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং উত্তুরে হাওয়া বিনা বাধায় প্রবেশ করতে শুরু করেছে। ফলে চেনা শীতের দেখা মিলতে পারে শীঘ্রই। শীতের আগমনী-বার্তায় খুশি শীত বিলাসীরা।

You might also like!