
হাওড়া, ২২ এপ্রিল : রবিবার রাত্রিবেলা রাত সাড়ে ন'টা নাগাদ পিলখানার ফকিরবাগান লেনের পাঁচতলা বাড়ির ছাদে খেলা করছিল কয়েকজন বাচ্চা ছেলে। তাদের একজন আচমকা পড়ে যায়।
পুলিশ সূত্রে খবর, আহত বালকের নাম অনীশ কুমার ঝা (৯)। দুর্ঘটনার সময় এলাকার কয়েকজন যুবক তখন রাস্তার ধারে বসে আড্ডা মারছিলেন। সঙ্গে সঙ্গে তাঁরা ছুটে আসেন। আহত অবস্থায় অনীশকে তারা হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে সে। ঘটনার পর এলাকায় পৌঁছয় গোলাবাড়ি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তারা। সোমবার এই ঘটনায় ঝা-পরিবারে এবং প্রতিবেশীদের মধ্যে রয়েছে রীতিমত উদ্বেগ।
