Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Jharkhand

2 years ago

Jhargram:ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু বৃদ্ধার, ঝুঁকি নিয়ে বেঁচে থাকায় বিরক্ত বাসিন্দারা

Elderly killed by elephant in Jhargram
Elderly killed by elephant in Jhargram

 

ঝাড়গ্রাম, ২৯ ডিসেম্বর : রাজ্যে ফের হাতির হানায় মর্মান্তিক মৃত্যু, এবার ঝাড়গ্রামে মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতার নাম কোকিলা মাহাতো (৭০)। শুক্রবার ভোররাতে এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ভোররাত তখন ৩টে হবে। বৃ্দ্ধাকে বাড়ি থেকে টেনে বের করে এনে পা দিয়ে পিষে মেরে ফেলেছে হাতিটি, আপাতত এমনই জানাচ্ছে প্রশাসন।

ভোরের আলো ফুটতে না ফুটতেই সেখানে পুলিশকে নিয়ে পৌঁছে যান বন দফতরের আধিকারিকরা। ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু মোটেও বিরল ঘটনা নয়। এই ভাবে প্রাণের ঝুঁকি নিয়ে বেঁচে থাকায় অত্যন্ত বিরক্ত এলাকাবাসী। বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। এদিকে, হাতিরা হানায় রাজ্যে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।


You might also like!