International

3 years ago

তুরস্কের একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫

তুরস্কের একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫
তুরস্কের একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫

 

তুরস্কের একটি কয়লা খনিতে হওয়া ভয়াবহ বিস্ফোরণে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। মনে করা হচ্ছে বিস্ফোরণের অভিঘাতে জমি ধসে বেরনোর পথ বন্ধ হয়ে যাওয়ায় মাটির গভীরে এখনও আটকে রয়েছেন অনেকেই। শুক্রবার সন্ধ্যা ৬.৩০ মিনিট নাগাদ তুরস্কের উত্তরে বার্তিন প্রদেশের ওই খনিতে বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় ওই খনিতে প্রায় ১১০ জন শ্রমিক কাজ করছিলেন। অধিকাংশ শ্রমিক খনিটির প্রায় ৩০০ মিটার গভীরে কর্মরত ছিলেন। ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা জানিয়েছেন দ্রুত উদ্ধার কাজ চলছে। এখনও পর্যন্ত ১১ জন শ্রমিককে ওই খনি থেকে বের করে আনা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।ওই খনি থেকে যাঁদের উদ্ধার করা হচ্ছে তাদের অবস্থা খুবই শোচনীয়। বিস্ফোরণের ঘটনায় যারা এখনও নিখোঁজ তাঁদের পরিবারের লোকজন খনি এলাকায় ভিড় জমিয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সৌলু জানিয়েছেন, খনির ৩০০ থেকে ৩৫০ মিটার গভীর অংশটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ছিল। সেখানে প্রায় ৪৯ জনের মতো শ্রমিক কর্মরত ছিলেন। সেখানে এখনও উদ্ধারকর্মীরা পৌঁছতে পারেননি।

You might also like!