International

3 years ago

World’s oldest jeans : পুরানো জিনস দাম তার ৯৪ লক্ষ টাকা! জেনে নিন কেন এত দামী এই প্যান্টটি

World’s oldest jeans
World’s oldest jeans

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একটি জিনস, তার দাম কত হতে পারে হাজার , দু' হাজার, পাঁচ হাজার, কিন্তু একটি জিনস তার দম শুনলে চোখ কপালে উঠবে, একটি জিনস যা বিক্রি হল প্রাঊ ১কোটি টাকায়।  

উত্তর ক্যারোলিনার উপকূলে ১৮৫৭ সালের একটি জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে ডুবে থাকা ট্রাঙ্কের ভিতর খুঁজে পাওয়া গেল ‘বিশ্বের সবথেকে পুরনো জিনস্‌’! এর আগে এত পুরনো কোনও জিনস্‌ খুঁজে পাওয়া যায়নি।এটি জাহাজের কোনও শ্রমিকের বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পুরনো ওই জিনস্‌-এর পাঁচটি বোতাম রয়েছে। 

কয়েক জন বিশেষজ্ঞদের মতে, সাদা এই জিনস্‌ আমেরকার বিখ্যাত ব্যবসায়ী লেভি স্ট্রস তৈরি করেছিলেন। লেভি স্ট্রস ছিলেন বিশ্বের প্রাচীনতম এবং সবচেয়ে সুপরিচিত জিন্স নির্মাতা। যদিও অনেকের মতে এই জিনস্‌ লেভি স্ট্রসের তৈরি করা জিনস্‌ থেকেও পুরনো। কারণ স্ট্রস ১৮৭৩ সালে প্রথম জিনস্‌ তৈরি করেন। সেই সময়ের খনি শ্রমিকদের ব্যবহারের জন্য এই প্যান্ট তৈরি করা হয়। 

এই জিনসটি কার তৈরি তা নিয়ে বিতর্ক থাকলেও, এই প্যান্ট যে ১৮৫৭ সালের ১২ই সেপ্টেম্বর-এর আগে তৈরি করা হয়েছিল তা নিয়ে সকলেই নিশ্চিত। কারণ ওই জাহাজটি ওই দিনেই ডুবে গিয়েছিল। 

You might also like!