Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

Dhaka : বিধ্বংসী আগুনের গ্রাসে ঢাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত

The Chief Judicial Magistrate's Court in Dhaka fire
The Chief Judicial Magistrate's Court in Dhaka fire

 

ঢাকা, ৭ ফেব্রুয়ারি  : ঢাকার মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাস বিধ্বংসী আগুন । মঙ্গবলার দুপুর দেড়টা নাগাদ আগুন লাগে । অল্প সময়ের মধ্যে আগুন বিরাট আকার ধারণ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দুইটি ইঞ্জিন। তাদের পক্ষে আগুন নিয়ন্ত্রণে কোনওভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব না হওয়ায় পরে দমকলের আরও পাঁচটি ইঞ্জিন সেখানে পাঠিয়ে দেওয়া হয়। আগুন লাগার খবরে আদালতে রীতিমত আতঙ্ক তৈরি হয়।

এদিন এজলাসের যে সব কক্ষে মামলার শুনানি ছিল, তা দ্রুত বন্ধ করে দেওয়া হয়। আগুন লাগার সুযোগে বিচারাধীন বন্দিরা যাতে পালিয়ে যেতে না পারে, তার জন্য নেওয়া হয় প্রয়োজনী ব্যবস্থা।

জানা গেছে, এদিন ১টা ২০ মিনিট নাগাদ ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১০ তলা ভবনের নিচতলায় আগুন লাগে। আগুন লাগার পরপরই ভবনের দ্বিতীয়তলার হাজতখানায় থাকা আসামিদের বের করে নিরাপদ স্থানে নিয়ে গেছে পুলিশ। দমকল কর্মীরা ঘটনাস্থলে কাজ করছে। এখনও পর্যন্ত মৃত্যুর খবর নেই।


You might also like!