Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

Mishigan : আমেরিকার মিশিগান ইউনিভার্সিটিতে চলল গুলি, নিহত ৩

Mishigan University
Mishigan University

 

মিশিগান, ১৪ ফেব্রুয়ারি : আমেরিকার মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে গুলি চলার ঘটনা ঘটেছে। গুলিতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন । আহত হয়ে হাসপাতালে ভর্তি অন্তত আরও পাঁচজন। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৮টার দিকে ইস্ট ল্যান্সিং ক্যাম্পাসের বার্কি হলের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে সন্দেহ করছে। গুলিবিদ্ধ পাঁচজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, গুলির ঘটনার সময় মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষা কেন্দ্র ইস্ট ল্যানসিং হাই স্কুলের অডিটরিয়ামে একটি বোর্ড মিটিং চলছিল। গোলাগুলি শুরু হলে সবাই ওই রুমের ভেতরই আশ্রয় নেন। ক্যাম্পাস পুলিশ জানায়, সন্দেহভাজন ব্যক্তির সন্ধান করছে তারা। তিনি মুখে একটি মুখোশ পরে ছিলেন। ওই ব্যক্তিটি পুরুষ বলে জানা গেছে। এদিকে গোলাগুলির ঘটনায় ইউনিভার্সিটির সব ক্লাস, অ্যাথলেটিকস ও ক্যাম্পাসসংক্রান্ত সব কাজ ৪৮ ঘণ্টার জন্য বাতিল করা হয়েছে।

মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার বলেছেন, ‘আমাকে মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে শ্যুটিং সম্পর্কে জানানো হয়েছে। পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থাসহ সবাই মাঠে রয়েছে।’ ক্যাম্পাসের ভেতর অবস্থানরত ছাত্র-ছাত্রী এবং অন্যদের নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ করে পুলিশ জানায়, হামলাকারী এখন পায়ে হেঁটে বেড়াচ্ছে।


You might also like!