International

3 years ago

Katas Raj Temple : কটাস রাজ শিবমন্দির দর্শনে ৯৬ ভারতীয়কে ভিসা দিল পাকিস্তান

Katas Raj Shiva Temple
Katas Raj Shiva Temple

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চাকওয়াল জেলায় কটাস রাজ শিব মন্দির হিন্দু এবং শিখদের পবিত্র তীর্থক্ষেত্র। পঞ্জাবের রাজধানী লাহৌর থেকে প্রায় ২৭০ কিলোমিটার দূরে অবস্থিত এই শিব মন্দির আনুমানিক হাজার বছর আগে তৈরি বলে মনে করেন ঐতিহাসিকরা।   

ধর্মীয় কারণের পাশাপাশি ঐতিহাসিক কারণেও কটাস রাজ গুরুত্বপূর্ণ। প্রাচীন যুগের স্থাপত্যের নিদর্শন রয়েছে সেখানে। মন্দিরের গায়েই রয়েছে বৌদ্ধ স্তূপ এবং শিখ ধর্মস্থান। শিব মন্দিরের সঙ্গে একটি সরোবর রয়েছে। সরোবরটির অগভীর অংশের জল সবুজাভ, গভীর অংশের জল নীলাভ। ভক্তদের বিশ্বাস, সরোবরটি ভগবান শিবের চোখের জলে পূর্ণ।

১৯৪৭ সালে দেশভাগের পর পাকিস্তান মন্দিরটি বন্ধ করে দেয়। পরে অবশ্য মন্দিরটি ফের খুলে দেওয়া হয়।এবার দুই দেশের পারস্পরিক সহমতের পরিপ্রেক্ষিতে আগামী ২০ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে পঞ্জাব প্রদেশের কটাস রাজ মন্দির দর্শনের অনুমতি দেওয়া হয়েছে  ৯৬ জন ভারতীয় হিন্দু ও শিখ তীর্থযাত্রীকে। এই তীর্থযাত্রীদের ভিসার আবেদন মঞ্জুর করেছে পাকিস্তান।প্রসঙ্গত, ২০১৭ সালে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী এবং তাঁর মেয়ে প্রিয়ঙ্কা পুজো পাঠিয়েছিলেন কটাস রাজ মন্দিরে।  উল্লেখ্য,  এর আগে নভেম্বরে ১০০ জন শিখ তীর্থযাত্রীকে সিন্ধ প্রদেশের শাদানি দরবার হায়াতে সন্ত শাদারামের ৩১৪তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ দিয়েছিল ইসলামাবাদ। 


You might also like!