Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

International

3 years ago

Pakistan : কয়েকটি অকেজো ট্রেনের বগি এবং পাকিস্থান ও চিনের বন্ধুত্ব, জানতে হলে পড়ুন এই রিপোর্ট

Pakistan -China
Pakistan -China

 


দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সাম্প্রতিক সময়ে পাকিস্থান ও চিনের বন্ধুত্বের কথা সবার জানা, কিন্তু বন্ধু হিসাবে চিন কতটা নির্ভরযোগ্য তা নিয়ে এবার প্রশ্ন উঠছে ভারতের পড়শি দেশ ও চিনের বন্ধু পাকিস্থান সরকারের মনে। বন্ধুত্বের উপহার যে এমন হতে পারে তা অনুমান ও করতে পারেন নি  শাহবাজ সরকার।  

সম্প্রতি দেশের রেল পরিষেবা উন্নত করার জন্য চিনে তৈরি কিছু রেলের বগি আমদানি করেছিল পাক সরকার। সম্প্রতি সেই বগি এসে পৌঁছেওছে পাকিস্তানে। কিন্তু পাকিস্তানের রেলের ইঞ্জিনিয়াররা পরীক্ষা করে দেখেছেন, সব ক’টি বগিই আসলে অকেজো। হয় বহু ব্যবহারে বা প্রযুক্তিগত গোলযোগে ব্যবহারের অযোগ্য। সেগুলি যদি পুনর্ব্যবহার করতে হয়, তবে অনেক মেরামতি প্রয়োজন। যা করতে সরকারের খরচ হবে বিস্তর। ফলে প্রশ্ন উঠেছে জেনেশুনে কী করে এমন ট্রেনের বগি পাকিস্তানকে পাঠাল চিন। এ নিয়ে ইতিমধ্যেই পাক সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। 

পাকিস্তানের সরকারও বুঝে উঠতে পারছে না ‘বন্ধু’ দেশ চিনকে বিশ্বাস করে দেওয়া রেলের বরাতে কী ভাবে এমন গোলমাল হল। তবে গন্ডগোল যে বেধেছে, তার প্রমাণ মিলেছে পাক সংবাদ মাধ্যমের রিপোর্টে। দেশের প্রায় সব সংবাদপত্রেই চিন থেকে আসা ওই ‘উপহার’ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।  

সূত্রের খবর, প্রথমত এগুলি মেরামতিতে কোটি টাকার উপর খরচ হবে, সাথে এ ও জানা গিয়েছে যে বগিগুলিতে ব্রেকের পাইপ সংক্রান্ত সমস্যা থাকায় দুর্ঘটনার আশঙ্কা ও রয়েছে। 

You might also like!